News71.com
 International
 27 Dec 20, 06:34 PM
 289           
 0
 27 Dec 20, 06:34 PM

গরুর চামড়ার ‘ইয়োগা ম্যাট’ নিয়ে বিতর্ক ফ্রান্সে

গরুর চামড়ার ‘ইয়োগা ম্যাট’ নিয়ে বিতর্ক ফ্রান্সে

আন্তর্জাতিক ডেস্কঃ যোগ ব্যায়াম বা ইয়োগা চর্চার জন্য যে মাদুর বা ম্যাট ব্যবহার করা হয়, তাতে গরুর চামড়া ব্যবহার করায় বিতর্ক শুরু হয়েছে ফ্রান্সে। ফ্রান্সের ফ্যাশন কোম্পানি লুই ভুইতুন গত অক্টোবর মাসে চড়া দামের এই ইয়োগা ম্যাট বাজারে ছাড়ে। এই ইয়োগা ম্যাট নিয়ে বিতর্কের সূত্রপাত করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। তারা আপত্তি জানিয়ে বলেছেন, বিষয়টি হিন্দু ধর্মাবলম্বীদের মনে আঘাত করবে। সার্বজনীন হিন্দু সোসাইটির সভাপতি রাজন জেড এক বিবৃতিতে গরুর চামড়া দিয়ে ইয়োগা ম্যাট বানানোর বিষয়টি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ‘বেদনাদায়ক’ বলে মন্তব্য করেন। বার্তা সংস্থা এপিকে তিনি বলেন, এমন কোনো ব্যবসা করা উচিত নয় যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বা কোনো অধ্যাত্মিক চর্চাকে হাস্যরসে পরিণত করে। তিনি ওই ফ্যাশন প্রতিষ্ঠানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।  তবে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য দেওয়া হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন