News71.com
 International
 28 Dec 20, 12:58 PM
 249           
 0
 28 Dec 20, 12:58 PM

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ৮

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ৮

আন্তর্জাতিকে ডেস্কঃ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত আট সেনা নিহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। রোববার সকালে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের হারনাই জেলায় এ হামলা চালায় বন্দুকধারীরা। এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। সিনিয়র পুলিশ কর্মকর্তা শাউলি তারিন  জানান, বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময়ে নিহতদের মধ্যে আধাসামরিক বাহিনীর ছয় সদস্য এবং দুজন বেসরকারি দেহরক্ষী রয়েছেন। গুলিবর্ষণে আরও ছয় সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন