News71.com
 International
 28 Dec 20, 02:55 PM
 275           
 0
 28 Dec 20, 02:55 PM

অবশেষে শর্ত জুড়ে দিয়ে প্রণোদনা বিল সই ট্রাম্পের

অবশেষে শর্ত জুড়ে দিয়ে প্রণোদনা বিল সই ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্কঃ আইনপ্রণেতাদের চাপের মুখে অবশেষে শর্ত জুড়ে দিয়ে কভিড-১৯ তহবিল এবং প্রণোদনা বিলে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে এই বিলে স্বাক্ষর না করায় ট্রাম্পের কড়া সমালোচনা করেছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। কয়েক মাসের দর-কষাকষির পর গত সপ্তাহে পাস হওয়া বিলে ৯০ হাজার কোটি ডলারের যে প্রণোদনা প্যাকেজ রয়েছে তাতে বছরে ৭৫ হাজার ডলারের নিচে আয় করা মার্কিনিদের এককালীন ৬০০ ডলার দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। ট্রাম্প এককালীন এ অর্থের পরিমাণ বাড়িয়ে ২ হাজার ডলার করতে বলেন।

 

বিলে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের অর্থনৈতিক প্রণোদনার সঙ্গে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের কেন্দ্রীয় বাজেটও জুড়ে দেওয়া হয়েছিল। ট্রাম্প স্বাক্ষর না করায় মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের একাংশ অচল হওয়ার ঝুঁকিতে পড়ে। ফ্লোরিডায় ছুটির দিনে অবশেষে ট্রাম্প বিলটিতে সই করেন। এতে বিশেষ করে লাখ লাখ কর্মহীন আমেরিকান স্বস্তি খুঁজে পান। ট্রাম্প বিলের বিষয়ে টুইটে ‘সুসংবাদ’ দেওয়ার পর হোয়াইট হাউসও ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের কভিড প্রণোদনা বিলে স্বাক্ষর করার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানায় আলজাজিরা। তবে শর্ত জুড়ে দিয়ে তিনি বলেন, ‘কংগ্রেসকে বলেছি- আমি ব্যয়ের ক্ষেত্রে আরও অনেক কম অপচয় চাই। আরও অর্থ আমেরিকার মানুষের কাছে যাক- বয়স্ক জনপ্রতি ২০০০ ডলার এবং শিশুপ্রতি ৬০০ ডলার করা হোক।’ হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি জাড ডিয়ার বলেন, বিল থেকে ‘অপব্যয়ের উপাদানগুলো’ বাদ দিতে ‘শক্তিশালী বার্তা’ দিয়েছেন প্রেসিডেন্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন