News71.com
 International
 28 Dec 20, 06:47 PM
 318           
 0
 28 Dec 20, 06:47 PM

স্পুটনিক ভি নামক টিকা নিতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট

স্পুটনিক ভি নামক টিকা নিতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট

 

আন্তর্জাতিক ডেস্কঃ নিজের দেশে তৈরি করোনাভাইরাসের টিকা নিতে যাচ্ছেন রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্পুটনিক ভি নামক ওই টিকা নেবেন বলে স্থানীয় সময় রবিবার জানিয়েছেন ক্রেমলিনের একজন মুখপাত্র। রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের এক প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভ্লাদিমির পুতিন স্পুটনিক ভি টিকরে প্রথম ডোজ নেবেন। ক্রেমলিনের ওই মুখপাত্র বলেছেন, করোনাভাইরাসের টিকা নেবেন প্রেসিডেন্ট পুতিন। এই সিদ্ধান্ত পুতিন নিয়েছেন। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। চলতি বছরের ডিসেম্বর মাসের শুরুর দিকে স্বেচ্ছাসেবী টিকাদান কার্যক্রম শুরু রাশিয়ায়। সে দেশের রাজধানী মস্কোর সবচেয়ে আক্রান্ত এলাকায় টিকাটির প্রথম ডোজ দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন