News71.com
 International
 29 Dec 20, 09:18 PM
 228           
 0
 29 Dec 20, 09:18 PM

২০২০ কে মর্মান্তিক-অশ্রুসিক্ত বললেন জাতিসংঘ মহাসচিব

২০২০ কে মর্মান্তিক-অশ্রুসিক্ত বললেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্কঃ ২০২০ সালকে কষ্ট, নির্মমতা এবং অশ্রুসিক্ত বছর বলে অভিহিত করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার বছর সমাপনী ভাষণে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। ভিডিও বার্তায় তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে নিজেদের মধ্যে এবং প্রকৃতিতে শান্তি প্রতিষ্ঠা করি। জলবায়ু পরিবর্তন মোকাবিলা করি। করোনা ভাইরাস সংক্রমণ রোধ করি। ২০২১ সালকে আরোগ্যের বছর হিসেবে প্রতিষ্ঠা করি। তিনি বলেন, ‘চলমান বছরে করোনা ভাইরাসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দরিদ্রতা, অসমতা এবং দুর্ভিক্ষ বেড়েছে।’

এসব সত্ত্বেও আসন্ন খ্রিস্টীয় নতুন বছরকে আশার আলোকবর্তিতা বলে অভিহিত করেছেন গুতেরেস। সবাই যদি একসঙ্গে, ঐক্যমত এবং সংহতির ভিত্তিতে কাজ করে তাহলে আগামী বছর বিশ্বের প্রতিটি কোণায় আশার আলোকবর্তিতা ছড়িয়ে পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনরোধ এবং করোনা ভাইরাস সংকট মোকাবিলা করে অংশগ্রহণমূলক স্থায়ী ভবিষ্যত নির্মাণের জন্য ঐকবদ্ধ হওয়া জরুরি।’ তিনি আরও বলেন, ২০২১ সালে জাতিসংঘের প্রধান উদ্দেশ্য ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণকে সর্বাধিক গুরুত্ব দেয়া। গুতেরেস বলেন, ভাইরাসের ভয়াবহতা থেকে মুক্তি লাভ, ভেঙ্গে পড়া অর্থনীতি এবং সমাজ পুনর্গঠন, মতানৈক্য দূরীকরণ এবং পৃথিবীকে রক্ষা, অবশ্যই নতুন বছরের শুরুতে এগুলোই আমাদের ২০২১ সালের প্রস্তাবনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন