News71.com
 International
 30 Dec 20, 10:24 PM
 316           
 0
 30 Dec 20, 10:24 PM

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ গ্রেফতার॥

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ গ্রেফতার॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন শাখার পুলিশ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আমলে দেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আসিফ খাজা। ১৯৯১ সালে প্রথমবার তিনি মন্ত্রিত্ব পান। বর্তমানে তিনি ইমরান খান সরকারের অন্যতম বিরোধী মুখ। নওয়াজ শরীফের অবর্তমানে দলের গুরুত্বপূর্ণ নেতা তিনি। বিরোধীদের বক্তব্য, রাজনৈতিক কারণেই খাজা আসিফকে গ্রেফতার করা হয়েছে। আসিফকে গ্রেফতার করা নিয়ে টুইট করেছেন খোদ নওয়াজ শরীফ। তার অভিযোগ, ইমরান খানের সরকার বিরোধীদের বিরুদ্ধে দমনমূলক আচরণ করছে। আসিফের নিঃশর্ত মুক্তি চেয়েছেন নওয়াজ শরীফ। যদিও তার বিরুদ্ধেও শাস্তির খাঁড়া ঝুলছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দলীয় কার্যালয়ে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন আসিফ। সেখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করেন ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) অফিসাররা। অভিযোগ, আসিফের আয়ের সঙ্গে তার সম্পত্তির সামঞ্জস্য নেই। কোথা থেকে এত সম্পত্তি তিনি করেছেন, তার হিসাব দিতে পারেননি বলেই তাকে গ্রেফতার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন