News71.com
 International
 31 Dec 20, 08:39 PM
 225           
 0
 31 Dec 20, 08:39 PM

জমকালো আয়োজনে সিডনিতে হচ্ছে নিউ ইয়ারের আলোক ঝলকানি॥

জমকালো আয়োজনে সিডনিতে হচ্ছে নিউ ইয়ারের আলোক ঝলকানি॥

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারির বিভীষিকা এখনও শেষ হয়নি। তবে এরমধ্যেই চলে এলো নতুন বছর। স্বাভাবিকভাবেই প্রতি বছরের মতো এবার জমকালো আয়োজনে নতুন বছরকে বরণ করা হচ্ছে না। সারা বিশ্বে প্রায় ৮০ মিলিয়ন মানুষকে আক্রান্ত এবং প্রায় ১৮ লাখ মানুষের জীবন কেড়ে নিয়েছে কোভিড-১৯ নামের ভাইরাস। ফলে মানুষের মধ্যে আগের সেই উৎসব কিংবা উদযাপনের আগ্রহ তুলনামূলক কম। বরং অনেক দেশে এখন একপ্রকার শোকের মাতম চলছে।

করোনা সংক্রমণের ভয় এ বছরের ‘নিউ ইয়ার’ উদযাপনে বাঁধ সেধেছে। বিশেষ করে বড় পরিসরে মানুষজনের উপস্থিতি এবার হচ্ছে না। কারণ অধিকাংশ দেশেই এখন করোনা সংক্রমণ রোধে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দেশে দেশে জারি হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। তবে নতুন বছর তথা ২০২১ সালে পৃথিবী এই ধাক্কা কাটিয়ে উঠবে, এই আশা নিয়ে সংক্ষিপ্ত পরিসরে এরইমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে উৎসব শুরু হয়ে গেছে। এই যেমন অস্ট্রেলিয়ার সিডনিতে। এই শহরেই বিশ্বে সবার আগে শুরু হয়েছে ‘নিউ ইয়ার’ উদযাপন। করোনা পরিস্থিতির অবনতির কারণে সিডনিতে উৎসব আয়োজনে অনেক কাটছাঁট করা হয়েছে। বাতিল করা হয়েছে গণজমায়েত। তবে প্রথামাফিক আতশবাজিতে আলোকোজ্জ্বল সিডনির দেখা ঠিকই মিলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন