
আন্তর্জাতিক ডেস্কঃ পারস্য উপসাগরের আকাশে আবারো মার্কিন সামরিক বাহিনী দুটি বি-৫২ বোমারু বিমান উড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে বিদায় নেয়ার মাত্র তিন সপ্তাহ আগে পেন্টাগন এই উসকানিমূলক তৎপরতা চালালো। আমেরিকার নর্থ ড্যাকোটার মিনোট এয়ার ফোর্স সামরিক ঘাঁটি থেকে বিমান দুটি ওড়ে এবং পারস্য উপসাগরের পশ্চিমাঞ্চলে টহল দেয়ার পর তা আবার আমেরিকার দিকে ফিরে যায়।
আমেরিকার এ বি-৫২ বোমারু বিমান পরমাণু বোমা বহন করতে সক্ষম। পারস্য উপসাগরের আকাশে বি-৫২ বোমারু বিমানের টহল প্রসঙ্গে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি বলেন, এই বিমান টহলের মধ্যদিয়ে দেখিয়ে দেয়া হলো যে, আমাদের ওপরে যদি কেউ আগ্রাসন চালায় তাহলে আমরা তার জবাব দিতে প্রস্তুত আছি।