News71.com
 International
 31 Dec 20, 08:44 PM
 309           
 0
 31 Dec 20, 08:44 PM

২০২০ ছিল কঠিনতম বছরঃ জার্মান চ্যান্সেলর

২০২০ ছিল কঠিনতম বছরঃ জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্কঃ সম্ভবত চ্যান্সেলার হিসাবে তার শেষ নিউ ইয়ার্স বক্তৃতা দিলেন অ্যাঞ্জেলা মার্কেল। জানালেন ২০২০ ছিল তার চ্যান্সেলার জীবনের কঠিনতম বছর। নতুন বছরের শুভেচ্ছা ভাষণ দিতে গিয়ে কোনো রাখঢাক না করেই সত্যি কথা সহজভাবে বলে দিলেন জার্মান চ্যান্সেলার ম্যার্কেল। তিনি বলেন আমি অত্যুক্তি করছি না। যে বছর শেষ হতে চলেছে, তার মতো কঠিন বছর গত ১৫ বছরে অন্তত আসেনি। করোনা অতিমারি রাজনৈতিক, সামাজিক ও অর্থনীতির সামনে শতাব্দীর সব চেয়ে বড় চ্যালেঞ্জ। মার্কেল বলেন এটা ঐতিহাসিক সংকট। তার মোকাবিলা করার জন্য আপনারা সকলে আমার উপর বিশ্বাস রেখেছেন, ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। তাই সকলকে আমি হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন