News71.com
 International
 01 Jan 21, 11:02 AM
 278           
 0
 01 Jan 21, 11:02 AM

চীনের সিনোফার্মের তৈরী করোনা টিকা কিনবে পাকিস্তান॥

চীনের সিনোফার্মের তৈরী করোনা টিকা কিনবে পাকিস্তান॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান চীনের সিনোফার্ম থেকে ১২ লাখ ডোজ কভিড -১৯ টিকা কিনবে বলে জানিয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের একজন মন্ত্রী এ তথ্য জানান। করোনা মহামারি শুরু হওয়ার পর দক্ষিণ এশিয়ার দেশটি এই প্রথম কোনো টিকা কেনার বিষয়ে নিশ্চিত করল। চীনের সরকারি অর্থায়নে পরিচালিত সিনোফার্মের কোভিড-১৯ টিকা বৃহস্পতিবার অনুমোদন দেয় পাকিস্তান সরকার। সাধারণ মানুষের ব্যবহারের জন্য এটিই চীনের প্রথম অনুমোদনপ্রাপ্ত করোনা টিকা।

পাকিস্তানের টিকা কেনার ব্যাপারে বৃহস্পতিবার দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হুসাইন টুইটারে বলেন, মন্ত্রীসভা প্রাথমিক পর্যায়ে চীনের সিনোফার্ম থেকে ১২ লাখ ডোজ টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে। ২০২১ এর প্রথম তিন মাসে এই টিকা সামনের সারির কর্মীদের প্রদান করা হবে। ফাওয়াদ আরো বলেন, প্রাইভেট সেক্টর যদি আন্তর্জাতিকভাবে অনুমোদনপ্রাপ্ত কোনো টিকা আমদানি করতে চায় তাহলে তারা তা করতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন