
আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটল যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টায়, বাংলাদেশ সময় শুক্রবার (১ জানুয়ারি) ভোর ৫টা এই বিচ্ছেদ চূড়ান্ত হয়। এর মধ্য দিয়ে গণভোটে রায়ের সাড়ে তিন বছর পর ইইউ ও যুক্তরাজ্যের মধ্যে ঘটনাবহুল ব্রেক্সিট কার্যকর হল। তবে এই বিচ্ছেদ এখনই পুরোপুরি কার্যকর হচ্ছে না। আজ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট হলেও এর কার্যকরের মেয়াদ ধরা হয়েছে চলতি বছরের শেষ পর্যন্ত।
এ সময়ের মধ্যে ঠিক করা হবে যুক্তরাজ্যের সঙ্গে ইইউ’র সম্পর্ক কেমন হবে। ফলে আগামী ১১ মাস ব্রেক্সিটের জন্য পরিবর্তনকালীন সময় বা ট্রানজিশনাল পিরিয়ড হিসেবে বিবেচিত হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ৫২১-৭৩ ভোটে দ্রুতই চুক্তিটি অনুমোদন পায়। পরে উচ্চকক্ষ হাউস অব লর্ডসে অনুমোদিত হওয়ার পর ব্রিটিশ রানির সম্মতির মধ্য দিয়ে আইনটি কার্যকর হয়।