News71.com
 International
 01 Jan 21, 06:54 PM
 269           
 0
 01 Jan 21, 06:54 PM

ইলেক্টরাল ভোট গণনার বিপক্ষে ভোট দিতে পারে ১৪০ রিপাবলিকান সদস্য

ইলেক্টরাল ভোট গণনার বিপক্ষে ভোট দিতে পারে ১৪০ রিপাবলিকান সদস্য

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট নেতা জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে। মার্কিন কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করার আগে হবে ইলেক্টরাল ভোট গণনা। আর সে প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে প্রতিনিধি পরিষদে ভোট দিতে পারে রিপাবলিকান পার্টির ১৪০ সদস্য। প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দলের দুই সদস্যের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সিএনএন।

তবে এ বিপুল সংখ্যক রিপাবলিকান ইলেক্টরাল ভোট গণনার বিপক্ষে ভোট দিলেও বাইডেনের জয় ঠেকানো যাবে না। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেতার সম্ভাবনাও শূন্য। উল্লেখ্য, ২০২০ সালের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক ভোট পেয়ে বাইডেনের জয় নিশ্চিত হলেও এখনো পরাজয় স্বীকার করেননি ট্রাম্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন