News71.com
 International
 01 Jan 21, 07:02 PM
 303           
 0
 01 Jan 21, 07:02 PM

উইঘুর মুসলিম চিকিৎসককে মুক্তি দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

উইঘুর মুসলিম চিকিৎসককে মুক্তি দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের উইঘুর মুসলিম চিকিৎসক গুলশান আব্বাসকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটি। তার অপরাধ যুক্তরাষ্ট্রে প্রবাসী তার পরিবারের সদস্যরা মানবধিকারকর্মীর কাজ করে। গতকাল বুধবার যুক্তরাষ্ট্র ওই ডাক্তারকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল এক্সিকিউটিভ কমিশন কমিটি সিইসিসি বুধবার চীনের প্রতি ওই আহ্বান জানিয়েছে। গুলশান আব্বাস নামে ওই উইঘুর চিকিৎসক ২০১৮ সালের সেপ্টেম্বরে নিখোঁজ হন। এর পর গত বছরের মার্চ মাসে চীন সরকার তাকে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ বছরের কারাদণ্ড দেয়। ওই চিকিৎসকের মেয়ে জিবা মুরাত দ্বিপক্ষীয় মার্কিন কংগ্রেসনাল-এক্সিকিউটিভ কমিশন অফ চায়নার সিইসিসি সঙ্গে আয়োজিত এক সভায় দাবি করেন গত বছরের মার্চে তারা জানতে পারেন তার মাকে সন্ত্রাসবাদ-সংক্রান্ত মিথ্যা অভিযোগ এনে ২০ বছরের সাজা দিয়েছে চীন সরকার। এর আগে ২০১৮ সালে তিনি নিখোঁজ হন।

বৃহস্পতিবার বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন যে, আব্বাসকে একটি “সন্ত্রাসী” সংগঠনে যোগদান, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করা এবং “সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করতে জনসভায় একত্রিত হওয়ার” অপরাধের জন্য সাজা দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন