News71.com
 International
 01 Jan 21, 08:07 PM
 333           
 0
 01 Jan 21, 08:07 PM

ভারতে করোনা টিকার ড্রাই রান শুরু ২ জানুয়ারি

ভারতে করোনা টিকার ড্রাই রান শুরু ২ জানুয়ারি

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের চার রাজ্যে করোনাভাইরাস টিকার ড্রাই রান সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। এবার ২ জানুয়ারি থেকে ভারতের সব রাজ্যে বড় পরিসরে শুরু করা হবে এ ড্রাই রান। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এটি টিকা সরবরাহ, স্টোরেজ এবং লজিস্টিক সহ পুরো প্রশাসন এবং পরিচালনার পরিকল্পনা সাজানোর লক্ষ্যে পরিচালিত হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও চলবে এই ড্রাই রান।

ভারতের পঞ্জাব, আসাম, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে ইতমধ্যে ড্রাই রান শেষ হয়েছে। এবার দেশটির সব রাজ্যে ২ জানুয়ারি থেকে চলবে এটি। সব রাজ্যের রাজধানীতে কমপক্ষে তিনটি স্তরে ড্রাই রান পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে মহারাষ্ট্র এবং কেরালায় রাজধানী শহর ব্যতীত অন্য বড় শহরগুলিতে ড্রাই রান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া কয়েকটি রাজ্যে এমন জেলাগুলি অন্তর্ভুক্ত করা হবে যা দুর্গম অঞ্চলে অবস্থিত বা যেখানে লজিস্টিকাল সমর্থন কম। ড্রাই রান চলাকালীন সমস্ত তথ্য রেকর্ড করে পর্যবেক্ষণ করা হবে।

ভারতে এখনো পর্যন্ত দুই হাজার ৩৬০টি প্রশিক্ষণ শিবির তৈরি করা হয়েছে, সাত হাজার পেশাদারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা বাকিদের প্রশিক্ষণ দিচ্ছেন। টিকা কেন্দ্রে পাঁচটি করে সেশন হবে। প্রতিটি সেশনে ২৫ জন করে স্বাস্থ্যকর্মীকে ডাকা হয়েছে। প্রতিটি জায়গায় অ্যাডভার্স এফেক্ট ফলোয়িং ইমিউনাইজেশন(এইএফআই) গঠন করা হয়েছে। যাতে টিকা নেওয়ার পর কোনো বিরূপ প্রতিক্রিয়া হলে তা সঙ্গে সঙ্গে সামাল দেওয়া যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন