News71.com
 International
 01 Jan 21, 10:11 PM
 299           
 0
 01 Jan 21, 10:11 PM

ভারতের সঙ্গে বন্দিদের নামের তালিকা বিনিময় করল পাকিস্তান॥

ভারতের সঙ্গে বন্দিদের নামের তালিকা বিনিময় করল পাকিস্তান॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত ও পাকিস্তানের মধ্যে শুক্রবার দুই দেশের জেলে বন্দি শতাধিক নাগরিকের তালিকা হস্তান্তর করা হয়। একটি দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে প্রতি বছর ১ জানুয়ারি ও ১ জুলাই এই তালিকা হস্তান্তরের নিয়ম রয়েছে। এই দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে ভারত আজ পাকিস্তানের ৩৪০ জন বন্দির তালিকা তুলে দেয় পাকিস্তানের হাতে। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকেও সে দেশে বন্দি ৩১৯ জন ভারতীয় নাগরিকের তালিকাও তুলে দেওয়া হয় সেখানকার ভারতীয় দূতাবাসের কাছে।

পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে যে তালিকা দেওয়া হয়েছে তাতে ৪৯ জন সাধারণ নাগরিক-সহ ২৭০ জন মৎস্যজীবীর নাম রয়েছে। অপর দিকে ভারতের পক্ষ থেকে দিল্লিতে অবস্থিত পাকিস্তান দূতাবাসেও তুলে দেওয়া হয় বন্দিদের তালিকা। পাকিস্তানের হাতে যে তালিকা তুলে দেওয়া হয়েছে, তাতে ২৬৩ জন সাধারণ নাগরিক-সহ ৭৭ জন মৎস্যজীবীর নামও রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন