News71.com
 International
 02 Jan 21, 11:00 AM
 247           
 0
 02 Jan 21, 11:00 AM

নতুন করোনার প্রকোপে ব্যাংককের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ॥

নতুন করোনার প্রকোপে ব্যাংককের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের অনেক দেশে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন। এ নিয়ে বিশ্বজুড়ে ফের বাড়ছে শঙ্কা। নতুন ধরনের করোনাভাইরাস প্রতিরোধে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার দেশটির সরকার এ ঘোষণা দেয়। এদিকে শুক্রবার দেশটিতে ২৭৯ জনের শরীরে নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের বেশির ভাগ সামুথ সাখুন ও পূবাঞ্চলীয় রায়ং প্রদেশের। ব্যাংকক মেট্রোলিটেনের প্রশাসনিক কর্মকর্তা পংসাকর্ন ওয়ানমুয়াং বলেন আমরা শিক্ষার্থীদের ও অন্যান্য ব্যবসায়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের শরীরে নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন