News71.com
 International
 02 Jan 21, 11:40 AM
 327           
 0
 02 Jan 21, 11:40 AM

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র পেল ভারতে॥

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র পেল ভারতে॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে ছাড়পত্র পেতে চলেছে অক্সফোর্ডের তৈরি করোনার ভ্যাকসিন। বছরের প্রথম দিনই দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের জরুরি ব্যবহারে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়ার সাবজেক্ট এক্সপার্ট গ্রুপ। এই কমিটি এবার ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়াকে ডিসিজিআই অক্সফোর্ডের এই ভ্যাকসিনে ছাড়পত্র দেওয়ার সুপারিশ করবে।

ডিসিজিআই সরকারি সিলমোহর দিয়ে দিলেই দেশে শুরু হয়ে যাবে টিকাকরণ। অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড, ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন এবং ফাইজারের তৈরি করোনার টিকা ভারতে জরুরি ব্যবহারে ছাড়পত্র চেয়ে আবেদন করেছিল। এই আবেদনগুলো খতিয়ে দেখতে গত ৩০ ডিসেম্বর প্রথম বৈঠকে বসে ডিসিজিআইয়ের সাবজেক্ট এক্সপার্ট গ্রুপ। তবে সেদিন বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি ওই কমিটি। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ শুক্রবার ফের ওই এক্সপার্ট কমিটি বৈঠকে বসে। বিস্তারিত আলোচনা এবং যাবতীয় নথি খতিয়ে দেখার পর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন ব্যবহারে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় ওই কমিটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন