
আন্তর্জাতিক ডেস্কঃ অসুস্থ সৌরভ গাঙ্গুলীকে হাসপাতালে দেখতে গেলেন মমতা মুখার্জী। সৌরভকে দেখে বেরিয়ে চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন তিনি। হাসপাতালের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের বলেন সৌরভ গাঙ্গুলী ভালো আছে। হাসিখুশি রয়েছে। নিজে হাসপাতালের বেডে শুয়ে আমায় জিজ্ঞেস করছে, আপনি ভালো আছেন তো।
মমতা বলেন সৌরভের বাইপাস না করে অ্যাঞ্জিওপ্লাস্টি করানোর সিদ্ধান্তটি খুবই ভালো হয়েছে। এর আগে দুপুরে ট্রেডমিলে শরীরচর্চা করার সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সৌরভ। মাথা ঘোরা ও বমির উপসর্গ দেখে চিকিৎসক তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে বলেন। উডল্যান্ডসে নিয়ে যাওয়া হলে দেখা যায়, সৌরভের তিনটি আর্টারিতে ব্লক রয়েছে। সবচেয়ে বেশি, প্রায় ৯০ শতাংশ ব্লক যুক্ত আর্টারিটিতে স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়। আগামী সোমবার তার অন্য দুটি আর্টারির চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।