News71.com
 International
 02 Jan 21, 09:26 PM
 352           
 0
 02 Jan 21, 09:26 PM

ফিলিস্তিনে সোলাইমানির ছবি সম্বলিত বিলবোর্ড স্থাপনে ক্ষোভ ইসরায়েলের

ফিলিস্তিনে সোলাইমানির ছবি সম্বলিত বিলবোর্ড স্থাপনে ক্ষোভ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত ইরানের লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির ছবি সম্বলিত বিশাল বিলবোর্ড ফিলিস্তিনের গাজায় স্থাপিত হওয়ায় ক্ষুব্ধ হয়েছে দখলদার ইসরায়েল। বার্তা সংস্থা 'তাসনিম' জানিয়েছে গত সোমবার বিকেলে গাজার একটি সড়কে জেনারেল সোলাইমানির বিশাল ছবি স্থাপন করা হয়েছে। সেখানে হামাস নেতা ইসমাইল হানিয়ার বক্তব্য লেখা রয়েছে। জেনারেল সোলাইমানির জানাজায় অংশ নিয়ে ইসমাইল হানিয়া বলেছিলেন ইরানের এই জেনারেল হচ্ছেন মসজিদুল আকসার শহীদ।

সোলাইমানির বিশাল ছবি স্থাপনের খবরে ক্ষুব্ধ হয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিখাই আদরায়ি টুইটারে লিখেছেন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। গাজার সড়কগুলোতে যখন কাসেম সোলাইমানির ছবি শোভা পাচ্ছে তখন কি আরব জনমত আপনাদের সঙ্গে সহমর্মিতা দেখাবে? গাজায় ১৩টি প্রতিরোধ সংগঠনের যৌথ মহড়া চলার সময় কাসেম সোলাইমানির ওই বিশাল ছবি গাজায় স্থাপন করা হয়। প্রসঙ্গত ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরের বাইরে মার্কিন হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন