News71.com
 International
 03 Jan 21, 11:41 AM
 285           
 0
 03 Jan 21, 11:41 AM

আগুন নিয়ে খেলার পরিণতি ভালো হবে নাঃ ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আগুন নিয়ে খেলার পরিণতি ভালো হবে নাঃ  ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগুন নিয়ে খেলা না করার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আগুন নিয়ে খেললে আমাদের প্রত্যুত্তর হবে অতি কঠোর। তিনি এক টুইট বার্তায় এই হুঁশিয়ারি উচ্চারণ করে লিখেছেন, ইরাক থেকে পাওয়া গোয়েন্দা তথ্যে জানা গেছে, ইহুদিবাদী ইসরাইল ইরাকে মার্কিন অবস্থানে এমনভাবে হামলা চালানোর ষড়যন্ত্র করছে যাতে তার দোষ ইরানের ঘাড়ে চাপিয়ে দিয়ে বিদায়ের ক্ষণে ট্রাম্পকে একটি বানোয়াট যুদ্ধে জড়ানো যায়।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পকে উদ্দেশ করে লিখেছেন, আপনাকে পাতানো ফাঁদের ব্যাপারে সাবধান থাকতে হবে। আগুন নিয়ে যেকোনো খেলার কঠোর জবাব দেয়া হবে, বিশেষ করে আপনার ঘনিষ্ঠ বন্ধুদের বিরুদ্ধে জবাব হবে ভয়ঙ্কর। উল্লেখ্য ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের এক বছর পূর্তিকে সামনে রেখে সম্প্রতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। গত বুধবার আমেরিকার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দু’টি বি-৫২ বোমারু বিমান আমেরিকা থেকে আকাশে উড়ে মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়ে আবার আমেরিকায় ফিরে গেছে। ওয়াশিংটন ঘোষণা করেছে, ইরানকে সতর্ক করার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন