News71.com
 International
 03 Jan 21, 11:44 AM
 267           
 0
 03 Jan 21, 11:44 AM

সংঘাতের মধ্যেই ভারত-পাকিস্তানের পারমাণবিক শক্তির তথ্য বিনিময়

সংঘাতের মধ্যেই ভারত-পাকিস্তানের পারমাণবিক শক্তির তথ্য বিনিময়

 

আন্তর্জাতিক ডেস্কঃ সীমান্ত সংঘাতের মধ্যেই পুরোনো ঐতিহ্য মেনে ভারত-পাকিস্তান একে অপরের পারমাণবিক শক্তি ও এর ব্যবস্থা সম্পর্কিত তথ্য সম্বলিত তালিকা বিনিময় করল। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক চুক্তির নিয়ম মোতাবেক দু'দেশ একে অন্যের পারমাণবিক শক্তিকেন্দ্র ও ব্যবস্থার ওপর হামলা চালাতে পারবে না।

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দু’দেশের মধ্যে গত তিরিশ বছর ধরে পারমাণবিক শক্তিকেন্দ্র ও ব্যবস্থায় হামলা চালাতে না পারা সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তির শর্ত মোতাবেক পরমাণু ফেসিলিটি নিয়ে যাবতীয় তথ্য একে অপরের সঙ্গে বিনিময় করে। বলা হয়েছে ভারত ও পাকিস্তান যেহেতু পরমাণু ক্ষমতাধর দেশ, তাই চুক্তির মাধ্যমে একে অপরের ওপর হামলা চালাতে না পারে সেটা নিশ্চিত করা হয়েছে। দিল্লি ও ইসলামাবাদের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তালিকা শেয়ার করে আসা হচ্ছে বহু বছর ধরে, এবারও তার ব্যতিক্রম হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন