News71.com
 International
 03 Jan 21, 10:12 PM
 234           
 0
 03 Jan 21, 10:12 PM

অস্ট্রিয়ায় ইমাম নিবন্ধন বাধ্যতামূলক

অস্ট্রিয়ায় ইমাম নিবন্ধন বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্কঃ এ বছর থেকে ইমাম নিবন্ধন বাধ্যতামূলক করেছে অস্ট্রিয়া। জানুয়ারিতেই যা কার্যকর হয়েছে। সে অনুযায়ী দেশটির সমস্ত ইমামদের সরকারিভাবে এখন নিবন্ধিত হবে। একই উদ্যোগ নিতে ইউরোপীয় ইউনিয়নকেও আহ্বান জানিয়েছে দেশটি বলে জানা গেছে। ঘটনার শুরু গত নভেম্বরে। দেশটির রাজধানী ভিয়েনায় বন্দুকধারীর হামলায় চারজন নিহত ও ২৩ জনের আহত হওয়ার পর নতুন বেশ কিছু সিদ্ধান্ত নেয় সরকার। তার একটি ছিল ইমাম নিবন্ধন। ইউরোপীয় ইউনিয়নও যাতে একই উদ্যোগ গ্রহণ করে সে বিষয়ে আহ্বান জানিয়েছে তারা।

শনিবার জার্মান সংবাদপত্র ডি ভেল্টকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রিয়ার ইউরোপীয়বিষয়ক মন্ত্রী ক্যরোলিন এডস্টাডলার বলেন, রাজনৈতিকভাবে ইসলাম মোকাবেলায় ইমাম নিবন্ধন জরুরি। বেশিরভাগ ইমাম বিভিন্ন ইউরোপীয় দেশ হয়ে এখানে আসেন, কাজেই নিরাপত্তা কর্তৃপক্ষের জানা প্রয়োজন কে কখন কোন মসজিদে কী ধরনের ধর্মীয় প্রচার চালিয়ে এসেছেন। তিনি মনে করেন ইইউ তহবিলের অর্থ যাতে কোনো ইহুদি বিরোধী সংগঠনের হাতে না যায় সেটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত। এরই মধ্যে অস্ট্রিয়া মসজিদে বিদেশি অর্থায়ন নিষিদ্ধ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন