News71.com
 International
 03 Jan 21, 10:14 PM
 283           
 0
 03 Jan 21, 10:14 PM

করোনার তান্ডবে ফের লকডাউনে জিম্বাবুয়ে

করোনার তান্ডবে ফের লকডাউনে জিম্বাবুয়ে

আন্তর্জাতিক ডেস্কঃ দেশব্যাপী আবারো লকডাউন জারি করেছে জিম্বাবুয়ে সরকার। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় অবিলম্বে কার্যকরের ঘোষণা দিয়ে শনিবার এ লকডাউন জারি করা হয়।

লকডাউনকালে আগামী ৩০ দিন কেবলমাত্র হাসপাতাল, ওষুধের দোকান এবং সুপামার্কেটসমূহ খোলা থাকবে। লকডাউনের কারণে দরিদ্র পরিবারগুলো এবং অনানুষ্ঠানিক চাকরিজীবীরা আরো ঝুঁকির মধ্যে পড়বে। কারণ দেশটির অর্থনীতি ইতোমধ্যে সংকটে রয়েছে এবং তা কাটিয়ে উঠার চেষ্টা চলছিল।

জিম্বাবুয়ে সরকার গত মার্চ মাসে প্রথম লকডাউন জারি করে। কিন্তু ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির আশংকায় পদক্ষেপ শিথিল করা হয়। দেশটির ভাইস প্রেসিডেন্ট ও স্বাস্থ্য মন্ত্রী কন্সতান্তিনো চিউনগা সাংবাদিকদের বলেন, সম্প্রতি করোনা সংক্রমণ প্রায় দ্বিগুণ হয়ে পড়ায় লকডাউন জারি করতে হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন