News71.com
 International
 03 Jan 21, 10:15 PM
 312           
 0
 03 Jan 21, 10:15 PM

পাকিস্তানে ১১ কয়লাশ্রমিককে অপহরণের পর হত্যা

পাকিস্তানে ১১ কয়লাশ্রমিককে অপহরণের পর হত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তানে কমপক্ষে ১১ কয়লাশ্রমিককে অপহরণের পর হত্যা করা হয়েছে। অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আজ রবিবার কর্মকর্তারা জানিয়েছেন। অপহরণকারীরা শ্রমিকদের একটি কয়লা খনি থেকে পার্শ্ববর্তী পাহাড়ে তুলে নিয়ে যায়। সেখানে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। এ সময় ৪ জন মারাত্মক আহত হয়েছেন, তাদের পার্শবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটারের জেলা প্রশাসক মুরাদ কাস জানান, বহু-বিলিয়ন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিসি) প্রকল্পের মূল পথ, প্রত্যন্ত ম্যাচ অঞ্চলে এই হত্যাকাণ্ড ঘটেছে। তিনি জানান, শ্রমিকরা রাস্তাদিয়ে কাজে যাওয়ার সময় একদল সশস্ত্র জঙ্গি তাদের অপহরণ করে কাছের পার্বত্য অঞ্চলে নিয়ে যায়। পরে তাদের পালানোর কথা বলে পেছন থেকে গুলি করে। এ সময় চারজন শ্রমিক আহত হয়েছেন, তাদের গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এ হত্যাকাণ্ডকে "সন্ত্রাসবাদের আরো একটি কাপুরুষেরমত অমানবিক কাজ" বলে অভিহিত করেছেন। টুইটারে ইমরান জানান, তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দোষীদের বিচারের আওতায় আনার জন্য সমস্ত মাধ্যম ব্যবহার করার নির্দেশনা দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন