News71.com
 International
 04 Jan 21, 12:43 PM
 225           
 0
 04 Jan 21, 12:43 PM

যুক্তরাষ্ট্রের গির্জায় বন্দুক হামলায় যাজক নিহত

যুক্তরাষ্ট্রের গির্জায় বন্দুক হামলায় যাজক নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি গির্জায় বন্দুকের গুলিতে এক যাজক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। খবর ওয়াশিংটন পোস্টের। প্রকাশিত খবরে বলা হয়েছে, মাইত্রেজ দেউন্টি উওলান (২১) নামের ওই হামলাকারী গত শনিবার সন্ধ্যায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে টেক্সাসের স্টারভিল চার্চে লুকিয়ে ছিলেন। 

 

পরদিন রবিবার সকালে তাকে লুকিয়ে থাকতে দেখেন সেখানকার এক যাজক। এ সময় ওই হামলাকারী সেখান থেকে চলে যান।তবে এর কিছুক্ষণ পরে সে আবারও গির্জায় ফিরে আসেন। পরে যাজকের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে গুলি করেন। এ ঘটনায় ওই যাজক নিহত হন এবং আরও দু’জন গুরুতর আহত হন। এরপর হামলাকারী যাজকের গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে দেশটির পুলিশ ওই হামলাকারীকে হ্যারিসন কাউন্টি থেকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন