News71.com
 International
 04 Jan 21, 12:45 PM
 216           
 0
 04 Jan 21, 12:45 PM

পাকিস্তানে ১১ খনি শ্রমিক হত্যার দায় স্বীকার আইএস’র

পাকিস্তানে ১১ খনি শ্রমিক হত্যার দায় স্বীকার আইএস’র

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কয়লা খনিতে হামলা চালিয়ে ১১ শ্রমিককে অপহরণের পর হত্যার দায় স্বীকার করেছে  ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠী আইএস। শনিবার ওই শ্রমিকদের অপহরণ করে এবং কয়লা খনির কাছে হত্যা করা হয়। 

 

ভুক্তভোগীরা সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের সদস্য ছিল, হাজারা নামের এই সম্প্রদায়ের মানুষ বারবার উগ্রপন্থীদের লক্ষ্যবস্তু হয়ে আসছে, কারণ তারা শিয়া ইসলামের অনুসারী ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই হামলাকে “অমানবিক সন্ত্রাসী তৎপরতা” বলে নিন্দা জানিয়েছে। প্রদেশটির রাজধানী কোয়েটার অদূরে এবং আফগানিস্তানের সীমান্তের কাছাকাছি অবস্থিত ছোট শহর মাচের কাছে শনিবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন