News71.com
 International
 04 Jan 21, 12:49 PM
 273           
 0
 04 Jan 21, 12:49 PM

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৮ কোটি ৫৪ লাখ ছাড়াল

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৮ কোটি ৫৪ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্কঃ  বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৮ কোটি ৫৪ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৫৪‌ লাখ ৯৩ হাজার ৩৮৪ জন। 

একই সময়ে করোনায় মারা গেছেন ১৮ লাখ ৫০ হাজার ২৪৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৪ লাখ ৪৪ হাজার ৪৫৮ জন। ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১১ লাখ ১৩ হাজার ৫২৮ জন। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৭৮ জন। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩ লাখ ৪১ হাজার ২৯১ জন। এর মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৬৮৬ জনের মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন