News71.com
 International
 04 Jan 21, 06:08 PM
 273           
 0
 04 Jan 21, 06:08 PM

ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর॥

ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর॥

আন্তর্জাতিক ডেস্কঃ আবারো ভূমিকম্পে কেঁপে উঠল ভারত শাসিত জম্মু ও কাশ্মীর। সোমবার সকালে মৃদু তীব্রতার ভূকম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৫। খবর ইয়াহু নিউজ ইন্ডিয়ার। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ১০.৫৮ মিনিটে ৩.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায়।

গুলমার্গ থেকে ২৮ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি আরও জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৩৪.২৮ অক্ষাংশ এবং ৭৪.৫২ দ্রাঘিমাংশ, ভূগর্ভের ৫ কিলোমিটার গভীরে। তবে হালকা তীব্রতার ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন