News71.com
 International
 04 Jan 21, 10:53 PM
 295           
 0
 04 Jan 21, 10:53 PM

সিয়েরা লিওনে মেয়েদের খৎনা প্রথার বিরুদ্ধে এক নারীর লড়াই

সিয়েরা লিওনে মেয়েদের খৎনা প্রথার বিরুদ্ধে এক নারীর লড়াই

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার যেসব দেশে মেয়েদের খৎনার হার বেশি, সিয়েরা লিওন সেগুলোর মধ্যে একটি। এক নারী এবার পদক্ষেপ নিয়েছেন এই রীতি বন্ধের। নারীর যৌনাঙ্গচ্ছেদের বিরুদ্ধে ২০০২ সাল থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন রুগিয়াতু ট্যুরে নামের সেই নারী। দ্য অ্যামাজোনিয়া ইনিশিয়েটিভ মুভমেন্টের প্রতিষ্ঠাতা এই নারী ২০২০ সালে জার্মান মানবাধিকার পুরস্কারও জিতেছেন।

ট্যুরের প্রচারণার পর একদল সোয়াইস যৌনাঙ্গচ্ছেদ বন্ধে একমত হন। ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত তারা এই কাজ থেকে বিরত আছেন। বন্দো সমাজে যৌনাঙ্গচ্ছেদ উপলক্ষে প্রাচীন নাচ গানের যে রীতি আছে, সেটাকে আরো প্রচারের আলোয় আনতে চান ট্যুরে। তিনি বন্দো সংস্কৃতির প্রচার ঘটাতে চান। বন্দো সমাজের জন্য ‘নো ব্লেড, নো ব্লাড, নো পেইন’ স্লোগানে নতুন প্রচারণা শুরু করেছেন ট্যুরে। এই প্রচারণায় প্রথমে একশ জন নারী অংশ নিয়েছেন। এই কর্মসূচির মাধ্যমে মেয়েদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা করছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন