News71.com
 International
 05 Jan 21, 11:34 AM
 275           
 0
 05 Jan 21, 11:34 AM

কাতারের সঙ্গে সব যোগাযোগ উন্মুক্ত করছে সৌদি॥

কাতারের সঙ্গে সব যোগাযোগ উন্মুক্ত করছে সৌদি॥

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের দুই ধনী দেশ সৌদি আরব ও কাতারের মধ্যে তিন বছর ধরেই দ্বন্দ্ব চরমে। তবে এবার কাতারের সঙ্গে সব ধরণের যোগাযোগ উন্মুক্ত করে দিচ্ছে সৌদি। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরব নিউজ। গতকাল সোমবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-সাবাহ বলেন, কুয়েতের আমির শেখ নওয়াফের প্রস্তাবে সম্মত হয়ে সৌদি ও কাতারের মধ্যবর্তী আকাশ, স্থল এবং সমুদ্র সীমান্তগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে, সৌদি আরবের অভিযোগ ‘সন্ত্রাসে সমর্থন’ দেয় কাতার। তাই সৌদি তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সৌদির সঙ্গে যোগ দেয় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশরসহ বেশ কিছু দেশ। এর ফলে কার্যত একঘরে হয়ে পড়ে কাতার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন