News71.com
 International
 05 Jan 21, 11:34 AM
 293           
 0
 05 Jan 21, 11:34 AM

ক্ষমতায় থাকতে শেষ প্রচেষ্টা ট্রাম্পের॥

ক্ষমতায় থাকতে শেষ প্রচেষ্টা ট্রাম্পের॥

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষ হিসেবে আর মাত্র কয়েকটা দিন ক্ষমতায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইলেকটেড প্রেসিডেন্ট হিসেবে আর কিছু দিনের মধ্যেই শপথ নেবেন ডেমোক্র্যাটিক দলের নেতা জো বাইডেন। কিন্তু শেষ প্রহরেও ক্ষমতায় থাকতে শেষ চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প। সম্প্রতি যে ফোন কল হাতে এসেছে সংবাদমাধ্যমের, সেখানে ট্রাম্পের একটি ‘ট্যাপড কল’ পাওয়া গিয়েছে। সেই কলটিতে শোনা যাচ্ছে জর্জিয়ার রিপাবলিকান সচিবকে রীতিমত হুমকি দিচ্ছেন প্রেসিডেন্ট। প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ফলাফল উল্টে দিতে যত সংখ্যক ভোট প্রয়োজন সেই ভোট খুঁজে বের করার নির্দেশ দিতেও শোনা যায়। এক ঘণ্টার সেই ফোন কলে ওই কর্মকর্তাকে বিভিন্নভাবে চাপ দেওয়ার চেষ্টা করেন তিনি। এমনটাও জানা গিয়েছে অডিও রেকর্ড থেকে।

যদিও কর্মকর্তাকে খুব ঠাণ্ডা স্বরেই সেই নির্দেশ খারিজ করতে শোনা যায়। বলতে শোনা যায়, শুনুন প্রেসিডেন্ট, আপনার হাতে যে তথ্য রয়েছে তা ঠিক নয়। আমরা মানছি না যে আপনিই জিতেছেন। এদিকে, বিদায় বেলায় বাইডেনকে ফাঁসিয়ে যেতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে 'বেপরোয়া' সামরিক পদক্ষেপ নিতে পারেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আগামী দুই সপ্তাহের মধ্যে ট্রাম্পের নির্দেশে ইরানে 'ভয়াবহ হামলা' হতে পারে বলে মনে করছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন