News71.com
 International
 05 Jan 21, 06:16 PM
 244           
 0
 05 Jan 21, 06:16 PM

তুষারপাতে বিপর্যস্ত ইতালির উত্তরাঞ্চল

তুষারপাতে বিপর্যস্ত ইতালির উত্তরাঞ্চল

 

আন্তর্জাতিক ডেস্কঃ সাদা বরফে ঢেকে গেছে ইতালির উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকা। তুষারপাতের কারণে বরফে ঢাকা পড়েছে বাড়িঘরও। সপ্তাহব্যাপী শৈত্য প্রবাহে পুরো এলাকাই বরফে নিমজ্জিত। পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও সাড়ে ৬ ফুটের বেশি বরফ পড়েছে। ভেনেতো অঞ্চলে আটকে পড়া কয়েকটি পরিবারকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ। তুষারপাতের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। রাস্তাঘাটও বরফে ঢেকে গেছে। বন্ধ আছে যান চলাচল। বরফ সরিয়ে যান চলাচল স্বাভাবিকের চেষ্টা করছেন দমকলকর্মীরা। এখন পর্যন্ত ১’শ র বেশি অভিযান পরিচালনা করেছেন তারা। আগামী কয়েকদিন আরও ব্যাপক তুষারপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন