News71.com
 International
 05 Jan 21, 06:16 PM
 240           
 0
 05 Jan 21, 06:16 PM

করোনার মধ্যেই ভারতের বিভিন্ন রাজ্যে বার্ড ফ্লু’র হানা

করোনার মধ্যেই ভারতের বিভিন্ন রাজ্যে বার্ড ফ্লু’র হানা

 

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। করোনা আক্রান্তের দিক থেকে আমেরিকার পরই অবস্থান ভারতের। এখন পর্যন্ত দেশটিতে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১ কোটি ৩ লাখ ৫৭ হাজার ৫৬৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৮৬ জনের।

 

করোনার এই পরিস্থিতির মধ্যেই ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ। জানা গেছে, দেশটির মধ্যপ্রদেশ,  রাজস্থান ও হিমাচলের পর কেরালাতেও এই সংক্রমণ শনাক্ত হয়েছে। কেরালায় শুরু হয়েছে হাঁসের মড়ক। ওই রাজ্যের আলাপুঝা ও কোয়াট্টাম জেলায় একাধিক মরা হাঁসের শরীরে বার্ড ফ্লু ভাইরাসের সন্ধান পাওয়া গেছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন