News71.com
 International
 06 Jan 21, 07:55 PM
 279           
 0
 06 Jan 21, 07:55 PM

উত্তর কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা ব্যাহত হয়েছে স্বীকার কিমের

উত্তর কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা ব্যাহত হয়েছে স্বীকার কিমের

 

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন স্বীকার করে নিয়েছেন, তার দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা সর্বক্ষেত্রে ব্যাহত হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

কিম জং উন বলেছেন, অভূতপূর্বভাবে গত পাঁচ বছর আমাদের দেশের জন্য সবচেয়ে খারাপের ছিল। আমাদের সামনে বর্তমান একাধিক চ্যালেঞ্জ মোকাবেলা করার সর্বাধিক এবং দ্রুততম উপায় হলো- আমাদের নিজস্ব শক্তি এবং আমাদের নির্ভরশীল ক্ষমতা শক্তিশালী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে এসব কথা বলেন কিম জং উন।

 

 গত পাঁচ বছরে এটা ছিল এ ধরনের প্রথম জমায়েত। উত্তর কোরিয়ার ইতিহাসে এ ধরনের জমায়েতের ঘটনা অষ্টম। নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের কিছুদিন আগে এই আয়োজন ভিন্ন গুরুত্ব বহন করছে। জানা গেছে, গত মঙ্গলবার ( ৫ জানুয়ারি) দেশটির রাজধানীতে কংগ্রেস বসেছিল। সেখানে কয়েক হাজার মানুষ জমায়েত হলেও কারো মুখে মাস্ক ছিল না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন