
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে গত ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় প্রত্যয়ন করতে কংগ্রেসের অধিবেশনের কয়েক ঘণ্টা আগে ওয়াশিংটন শহরে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করেছে। একপর্যায়ে সমাবেশ অগ্নিগর্ভে রূপ নেয়।
ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন টাওয়ার, লিংকন মেমোরিয়াল, পার্ক, লেক ও ক্যাপিটল হিলে জড়ো হতে থাকে ট্রাম্পের হাজারো সমর্থক। যারা ট্রাম্পের সুরে সুর মিলিয়ে নির্বাচন প্রত্যাখান করে এবং মনে প্রাণে বিশ্বাস করে ট্রাম্পই জয়ী হয়েছে। ভোট ডাকাতির মাধ্যমে জো বাইডেনকে জয়ী করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ, ভাঙচুর ও গুলিতে এক নারী নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাম্পের ১৬ সমর্থককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।