News71.com
 International
 07 Jan 21, 10:31 AM
 300           
 0
 07 Jan 21, 10:31 AM

চীনের ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষার বিষয়ে সতর্ক ভারত

চীনের ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষার বিষয়ে সতর্ক ভারত

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত বরাবরই চীনের ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষার ব্যাপারে সতর্ক ছিল। তবে গত বছর গালওয়ান উপত্যকায় সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার প্রাণহানির পর থেকেই দেশ দুটির মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। গ্যালওয়ান উপত্যকায় সংঘর্ষের আগে ভারতের শীর্ষস্থানীয় বাণিজ্য অংশীদার ছিল চীন। চীনের টেলিযোগযোগ সংস্থাগুলি ভারতে ৩জি এবং ৪জি সিস্টেম স্থাপন করেছিল। এদের মধ্যে হুয়াওয়ে ৫জি সিস্টেম ইনস্টল করার পদক্ষেপ নিচ্ছিল। তবে, চীন কর্তৃক ভারতীয় সেনাদের উপর হামলার পর চীনা টেলিযোগযোগ সংস্থাগুলির ভবিষ্যত পরিকল্পনা ভেস্তে যায়। এসময় সুরক্ষা উদ্বেগের কথা বলে ভারত টিকটক সহ কয়েক ডজন চীনা অ্যাপ নিষিদ্ধ করে।

 

নয়া দিল্লির টেলিযোগযোগ পরামর্শক ভি কে চেরিয়ান বলেন, আশঙ্কা হল এ সব কম্পানির কাছে এই প্রযুক্তির উৎস কোড রয়ে গেছে এবং তারা এটি যেকোনো জটিল পরিস্থিতিতে তাদের সুবিধার জন্য কাজে লাগাতে পারে। বা তারা আক্ষরিক অর্থে কিছু নেটওয়ার্কসহ গুরুত্বপূর্ণ যোগাযোগ বন্ধ করে দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের পাবলিক রেডিও নিউজ ম্যাগাজিন দ্য ওয়ার্ল্ডের মতে, সীমান্ত উত্তেজনা ছড়িয়ে যাওয়ার আগেই, ভারতীয় কৌশলবিদরা চীনের আঞ্চলিক ও বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে সতর্ক ছিলেন। বর্তমানে চীনের উপস্থিতি পূর্বে মিয়ানমার গভীর সমুদ্র বন্দর থেকে শুরু করে দক্ষিণে শ্রীলঙ্কা পর্যন্ত দৃঢ়ভাবে বিস্তৃত এবং এর পশ্চিমে রয়েছে পাকিস্তান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন