
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার একটি তেলবাহী জাহাজ আটক করেছে ইরান। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। হরমুজ প্রণালীতে দক্ষিণ কোরিয়ার একটি তেলবাহী জাহাজ প্রবেশ করলে ইরানের বিপ্লবী গার্ড সেটা আটক করে। গতকাল বুধবার কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জাহাজটি অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে কথা বলতে হরমুজ প্রণালীতে মোতায়েন দক্ষিণ কোরিয়ার সেনা সদস্যদের একটি প্রতিনিধি দল ইরানে গেছে। ইরানের বিপ্লবী গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, পরিবেশ আইন লঙ্ঘন করার অভিযোগে ২০ জন ক্রুসহ হানকুক চেমি নামের দক্ষিণ কোরিয়ার জাহাজটি ওমান উপকূলের কাছ থেকে আটক করা হয়।