News71.com
 International
 07 Jan 21, 06:27 PM
 313           
 0
 07 Jan 21, 06:27 PM

যুক্তরাষ্ট্রে ট্রাম্প সমর্থকদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪

যুক্তরাষ্ট্রে ট্রাম্প সমর্থকদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ঢুকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সশস্ত্র সমর্থকদের সহিংস বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানায়, ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রথমেই এক নারীর মৃত্যু হয়। তিনি সাবেক মার্কিন সেনা সদস্য অ্যাশলি ব্যাবিট। এরপর হামলায় গুরুতর আহত আরও তিনজন নিহত হন। তাদের মধ্যে একজন নারী এবং দুইজন পুরুষ। ওয়াশিংটন ডিসির পুলিশ জানায়, ক্যাপিটল ভবনে সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন