News71.com
 International
 07 Jan 21, 06:29 PM
 322           
 0
 07 Jan 21, 06:29 PM

ভ্যাকসিন প্রয়োগের মধ্যেই যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংক্রমণ-মৃত্যু

ভ্যাকসিন প্রয়োগের মধ্যেই যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংক্রমণ-মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র জুড়ে দুটি ভ্যাকসিনের গণহারে প্রয়োগ চলার পরও দেশটিতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ ও মৃতের রেকর্ড হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) একদিনে যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছেন রেকর্ড ২ লাখ ৬০ হাজারের বেশি। মারা গেছেন ৪ হাজারের উপরে।

শুধু তাই নয় দেশটির অন্তত পাঁচটি অঙ্গরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা ছাড়িয়েছে ২ কোটি ১৮ লাখ। আর মৃত্যু প্রায় ৩ লাখ ৭০ হাজার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন