News71.com
 International
 08 Jan 21, 10:55 AM
 279           
 0
 08 Jan 21, 10:55 AM

উইঘুর মুসলিমদের বন্দি শিবিরে রান্না শেখাচ্ছে চীন

উইঘুর মুসলিমদের বন্দি শিবিরে রান্না শেখাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্কঃ দু'জন উইঘুর মুসলিম লোহা ব্যবসায়ী, আকবর ইউসুফ (৪৮) ও আবদুসালাম আবদওয়ালি। সম্পর্কে তারা চাচাতো ভাই।তারা কাজাখস্তানে তাদের লোহার ব্যবসা প্রসারিত করেছিল। কিন্তু ২০১৭ সালে কাজাখস্তান থেকে নিজেদের বাড়ি গুলাজায় ফিরে আসার পর নিখোঁজ হন তারা। তাদের উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াংয়ের একটি বন্দি শিবিরে আটকে রাখা হয়েছে। তাদের সেখানে রান্নার কাজ শেখানো হচ্ছে বলে জানিয়েছে তাদের সহকর্মী ব্যবসায়ীরা।

উল্লেখ্য, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রধানত মুসলিম জাতিগত সংখ্যালঘু উইঘুর, কাজাখ এবং অন্যদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। দীর্ঘদিন ধরেই চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুরসহ অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মানুষদের কনসেনট্রেশন ক্যাম্পে আটকের খবর সামনে আসছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ মানবাধিকার সংগঠনগুলো বিভিন্ন সময়ে জাতিসংঘের কাছে এ ব্যাপারে প্রতিবেদন দিয়েছে। এসব প্রতিবেদনে উইঘুর মুসলিমদের গণহারে আটকের অভিযোগ তোলা হয় চীনের বিরুদ্ধে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন