
আন্তর্জাতিক ডেস্কঃ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরাকের একটি আদালত। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
মার্কিন ড্রোন হামলায় নিহত ইরাকি কমান্ড্যান্ট আবু মেহদি আল মুহানদিসকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার বিচারচলাকালীন এই নির্দেশ দেয় ইরাকের আদালত৷ গত জুন মাসেই ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইরান। ট্রাম্পকে গ্রেফতার করতে বিশ্বের অন্য পুলিশবাহিনীকে সতর্ক করার জন্য লাল নোটিশ জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে তারা। যদিও ইরানের সেই আর্জি এখনও পূরণ করেনি ইন্টারপোল৷