News71.com
 International
 08 Jan 21, 10:59 AM
 303           
 0
 08 Jan 21, 10:59 AM

ক্যাপিটল ভবনে হামলা আমেরিকার গণতন্ত্রে আঘাতঃ ট্রাম্প

ক্যাপিটল ভবনে হামলা আমেরিকার গণতন্ত্রে আঘাতঃ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন আইনসভায় বা ক্যাপিটল ভবনে সমর্থকদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে 'জঘন্য আক্রমণ' উল্লেখ করে নিজেই নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার ঘটনার পর বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভিডিও বার্তায় তাকে ভিন্ন সুরে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, 'সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিচ্ছি'। ভিডিও বার্তায় ট্রাম্প আরও বলেন, 'কংগ্রেস এখন জো বাইডেনকে স্বীকৃতি দিয়েছে, সুতরাং আগামী ২০ জানুয়ারি তার শপথ নেয়ার দিন। এখন দৃষ্টি কোন ধরনের গণ্ডগোল ছাড়া সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করা। বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন