
আন্তর্জাতিক ডেস্কঃ হোটেলের এক পরিচ্ছন্নতাকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার জেরে তিনদিনের জন্য লকডাউনে যাচ্ছে অস্ট্রেলিয়ার শহর ব্রিসবেন।
কুইন্সল্যান্ড রাজ্যের কর্মকর্তারা বলছেন, যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ওই পরিচ্ছন্নতাকর্মী। এটি অন্যদের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের পর অস্ট্রেলিয়ায় আক্রান্তের সংখ্যা হাতেগোনা। তবে কোনোভাবেই ঝুঁকি নিতে চায় না দেশটি। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৮ হাজার পাঁচশ ৬৮ জন এবং তাদের মধ্যে মারা গেছে নয়শ নয়জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে ২৫ হাজার আটশ ১৬ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় আছে এক হাজার আটশ ৪৩ জন।