News71.com
 International
 08 Jan 21, 07:02 PM
 314           
 0
 08 Jan 21, 07:02 PM

বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্কঃঅ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনীর স্থান দখল করেছেন টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ১৮৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। টেসলার শেয়ারের দাম ক্রমাগত বৃদ্ধির ফলে গতকাল বৃহস্পতিবার তিনি জেফকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে আসেন।

এই করোনা মহামারির মধ্যেও টেসলার বাণিজ্য বেড়েছে। গত বুধবার টেসলা কম্পানির বাজার মূলধন ৭০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। এই গাড়ি কম্পানিটির সম্পদ এখন টয়োটা, ভক্সওয়াগন, হুন্দাই, জিএম এবং ফোর্ডের সম্মিলিত সম্পদেরও বেশি। এর পরই শীর্ষ ধনীর তালিকার প্রথম স্থানে উঠে আসেন মাস্ক।

করোনায় অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজসের সম্পদের পরিমাণও বেড়েছে। তবে তিনি তাঁর কম্পানির ৪ শতাংশ সম্পদ তাঁর সাবেক স্ত্রী ম্যাকেইঞ্জ স্কটকে লিখে দেওয়ায় এলন মাস্কের সম্পদের পরিমাণ বেজসের সম্পদের পরিমাণকে ছাড়িয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন