News71.com
 International
 09 Jan 21, 10:56 PM
 397           
 0
 09 Jan 21, 10:56 PM

ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার উন্মোচন করল ইরান

ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার উন্মোচন করল ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই পারস্য উপসাগরীয় এলাকার মাটির নিচে ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার উন্মোচন করল ইরানের এলিট ফোর্স বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

দেশটির রাষ্ট্রীয় টিভিতে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রচার করা হয়েছে। এতে দেখা যায়, ঘাঁটির প্রবেশ মুখের নিচে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের পতাকা আঁকা। এমনভাবে আঁকা হয়েছে প্রবেশকারীরা যাতে ভেতরে যাওয়ার সময় পতাকা মাড়িয়ে যেতে পারেন। আইআরজিসির শীর্ষ কর্মকর্তারা সেগুলো দেখছেন।

তারপর তারা একটি সুড়ঙ্গ ধরে এগিয়ে যান। ট্রাকে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র এবং রকেট লাঞ্চার সাজানো ছিল । ‘আমাদের পেছনে একটি কলাম রয়েছে। এটাতে ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পাটাতন দেখতে পাচ্ছেন। কলামের দৈর্ঘ্য কয়েক কিলোমিটার।’

গেল সপ্তাহে কাসেম সোলাইমানির প্রথম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এরপরই মাটির নিচের ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল তেহরান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন