News71.com
 International
 10 Jan 21, 12:48 PM
 228           
 0
 10 Jan 21, 12:48 PM

মুম্বাই হামলার জন্যও লাকভির বিচার করুনঃ যুক্তরাষ্ট্র

মুম্বাই হামলার জন্যও লাকভির বিচার করুনঃ যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরো জানিয়েছে, সম্প্রতি জাকিউর রহমান লাকভিকে কারাদণ্ড দেওয়াকে আমরা সাধুবাদ জানাই। তবে, তার অপরাধ সন্ত্রাসবাদকে অর্থায়নের চেয়েও অনেক বেশি বড় ও বিস্তৃত। মুম্বাই হামলাসহ অন্যান্য হামলার জন্য পাকিস্তানের উচিত তাকে জবাবদিহিতার আওতায় আনা।

শনিবার এক টুইট পোস্টে এ কথা জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরো।

এর আগে, গত শুক্রবার পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত মুম্বাই হামলার মূলহোতা জাকিউর রহমান লাকভিকে তিন দফায় মোট ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। গত ২ জানুয়ারি মুম্বাই হামলার মূলহোতা লস্কর-ই-তাইয়েবার এই শীর্ষ কমান্ডারকে গ্রেপ্তার করে ইমরান খান সরকার। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজকর্মে আর্থিক মদদ দেওয়ার মামলা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন