News71.com
 International
 10 Jan 21, 12:49 PM
 270           
 0
 10 Jan 21, 12:49 PM

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১৯ লাখ ৩৪ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১৯ লাখ ৩৪ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এর মধ্যে ইউরোপে মিলেছে করোনার নতুন ধরন, যা আগের করোনাভাইরাস থেকে অনেকটা শক্তিশালী বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। আর এ ভাইরাসে বর্তমানে বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ কোটি ৭৭ হাজার এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ ৩৪ হাজার।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডও মিটারের তথ্যানুযায়ী, রোববার (১০ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৭৭ হাজার ৪৪৬ জন এবং মৃত্যু হয়েছে ১৯ লাখ ৩৪ হাজার ৮১৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৪৪ লাখ ৬৩ হাজার ৩৫৯ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৬ লাখ ৯৯ হাজার ৯৩৮ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৪৮০ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৪৫ লাখ ১ হাজার ৩৪৬ জন এবং মারা গেছেন এক লাখ ৫১ হাজার ৪৮ জন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন