
আন্তর্জাতিক ডেস্কঃ প্রথম দফায় দুই সংস্থার ভ্যাকসিন মিলিয়ে আগামী শনিবার (১৬ জানুয়ারি) থেকে ভারতজুড়ে যে ৩০ কোটি করোনার টিকাকরণ শুরু হতে চলেছে তারমধ্যে, পশ্চিমবঙ্গ পাচ্ছে ১০ লাখ ৮০ হাজার ভ্যাকসিন। কেন্দ্রীয় সরকারের পক্ষে শনিবার (৯ জানুয়ারি) এমন নির্দেশনা আসার পর রোববার (১০ জানুয়ারি) পশ্চিমবঙ্গবাসীর কাছে বিনামূল্যে করোনার টিকা পৌঁছে দিতে চায় বলে এক বিজ্ঞপ্তি জারি করেছে মমতা সরকার।
বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সরকার, রাজ্যের সব মানুষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে এ ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।’ মোট ৪৭টি ভ্যাকসিন ভ্যানের মাধ্যমে প্রথম দফায় পশ্চিমবঙ্গে ১০ লাখ ৮০ হাজার ভ্যাকসিন রাজ্যের বিভিন্ন জেলায় পাঠানো হবে।