News71.com
 International
 11 Jan 21, 09:49 AM
 286           
 0
 11 Jan 21, 09:49 AM

শিকাগোতে বন্দুকধারীদের হামলা নিহত ৩ জন

শিকাগোতে বন্দুকধারীদের হামলা নিহত ৩ জন

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের শিকাগোতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও, গুরুতর আহত হয়েছেন আরও অন্তত চারজন। রোববার (১০ জানুয়ারি) স্থানীয় সময় মধ্যরাতে শহরটির এভান্সটনের কয়েকটি এলাকায় এই হত্যাকাণ্ড চালানো হয় বলে জানায় পুলিশ। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও মারা যায়। নিহতদের মধ্যে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীও রয়েছেন। এদের মধ্যে এক নারী ও এক শিশু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

তবে হতাহতদের নাম প্রকাশ করেনি পুলিশ। মাত্র চার ঘণ্টার ব্যবধানে সিরিজ ওই গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনা তদন্তে এরইমধ্যে মাঠে নেমেছে শিকাগো পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন