News71.com
 International
 11 Jan 21, 07:05 PM
 211           
 0
 11 Jan 21, 07:05 PM

জাপানে করোনার আরেকটি নতুন ধরন শনাক্ত॥

জাপানে করোনার আরেকটি নতুন ধরন শনাক্ত॥

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের অ্যামাজনাস রাজ্য থেকে জাপানে ভ্রমণে আসা চার জনের শরীরে করোনাভাইরাসের আরেকটি নতুন ধরন শনাক্ত হয়েছে। যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকায় যে ধরন পাওয়া গেছে সেটি থেকে এটি আলাদা। গতকাল রবিবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। নতুন ধরনের সন্ধান পাওয়ার পরেই সতর্ক হয়েছে জাপানের প্রশাসন। টোকিওসহ বিভিন্ন শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন এ ধরনের করোনার বিরুদ্ধে টিকার কার্যকারিতা সম্পর্কে গবেষণা চলছে। তিনি জানান, করোনার নতুন এই ধরন ব্রাজিল থেকে আসা চার যাত্রীর শরীরে শনাক্ত করা হয়েছে। তারা প্রত্যেকেই ব্রাজিল থেকে টোকিও বিমানবন্দরে পৌঁছে অসুস্থ হয়ে পড়েন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন